ARNIKA SOLARSOLUTIONS
বাংলাEN
কল
সব সময় ভালো সার্ভিস।

ছাদে সোলার বসিয়ে বিদ্যুৎ বিল কমান

পশ্চিম মেদিনীপুরের স্থানীয় টিম থেকে ইনস্টলেশন, সাবসিডি সহায়তা ও সার্ভিস।

১২ ঘণ্টার মধ্যে উত্তর, প্রয়োজনে ৪৮ ঘণ্টার মধ্যে টেকনিশিয়ান।

আমাদের সার্ভিসের প্রতিশ্রুতি

ইনস্টলেশনের পরে কোনো সমস্যা হলে ফোন বা WhatsApp করুন। ১২ ঘণ্টার মধ্যে উত্তর, প্রয়োজনে ৪৮ ঘণ্টার মধ্যে টেকনিশিয়ান আপনার বাড়িতে।

১২ঘণ্টায় উত্তর
৪৮ঘণ্টায় টেকনিশিয়ান

রুফটপ সোলারে ₹৭৮,০০০ পর্যন্ত কেন্দ্রীয় সাবসিডি

PM সূর্য ঘর: মুফত বিজলি যোজনায় বাড়ির অন-গ্রিড সোলারে সাবসিডির টাকা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে। আবেদন থেকে কাগজপত্র, আমাদের empanelled পার্টনারের মাধ্যমে পুরো কাজে আমরা সাহায্য করি।

সাবসিডির বিস্তারিত দেখুন

কেন্দ্রীয় সাবসিডি, সাইজ অনুযায়ী

১ kW
₹৩০,০০০
২ kW
₹৬০,০০০
৩ kW+
₹৭৮,০০০

বাড়ির অন-গ্রিড সিস্টেমের জন্য। সরকার পরিমাণ বদলাতে পারে।

কীভাবে কাজ হয়

সাইজ বোঝানো আমরা ফোনে বা সামনাসামনি করি, অনলাইন ক্যালকুলেটরে নয়।

  1. ফোন বা WhatsApp করুন

    আপনার প্রয়োজন শুনে, বসে বুঝিয়ে বলি কোন সিস্টেম ঠিক হবে।

  2. সাইট ভিজিট ও কোটেশন

    বিনামূল্যে ছাদ বা জায়গা দেখে লিখিত কোটেশন দিই।

  3. ইনস্টলেশন

    মালপত্র পৌঁছালে আমাদের টিম যত্ন নিয়ে কাজ শেষ করে।

  4. আফটার-সেলস সার্ভিস

    কাজ শেষেও পাশে আছি। ১২ ঘণ্টার মধ্যে উত্তর।

কেন Arnika Solar Solutions

স্থানীয় টিম

পশ্চিম মেদিনীপুরেই আমাদের কাজ। দরকারে আমরা কাছেই আছি।

সাপ্লাই থেকে ইনস্টলেশন

মালপত্র, ফিটিং আর ইনস্টলেশন, সব এক জায়গা থেকে।

সাবসিডিতে সাহায্য

আবেদন থেকে কাগজপত্র, empanelled পার্টনারের মাধ্যমে পুরো সাহায্য।

খোলাখুলি দাম

দামের তালিকা আর পেমেন্টের নিয়ম ওয়েবসাইটেই দেওয়া আছে।

সাধারণ প্রশ্ন

আরও কিছু জানার থাকলে সরাসরি জিজ্ঞেস করুন।

সোলার বসালে কত টাকা সাবসিডি পাব?

PM সূর্য ঘর যোজনায় বাড়ির অন-গ্রিড সিস্টেমে কেন্দ্রীয় সাবসিডি ১ kW-তে ₹৩০,০০০, ২ kW-তে ₹৬০,০০০ এবং ৩ kW বা তার বেশিতে ₹৭৮,০০০। সাবসিডির কাজ আমাদের WBSEDCL-empanelled পার্টনারের মাধ্যমে হয়। বিস্তারিত দেখুন।

আমার বাড়িতে কত kW লাগবে?

এটা আপনার বিদ্যুৎ বিল, ছাদের মাপ আর ব্যবহারের উপর নির্ভর করে। ফোন করুন, আমরা বসে বুঝিয়ে বলব এবং বিনামূল্যে সাইট দেখে সঠিক সাইজ জানাব।

অন-গ্রিড, অফ-গ্রিড আর হাইব্রিডের পার্থক্য কী?

অন-গ্রিড গ্রিডের সাথে যুক্ত থাকে, খরচ সবচেয়ে কম এবং সাবসিডি পাওয়া যায়। অফ-গ্রিড ব্যাটারিতে চলে, যেখানে কারেন্ট প্রায়ই যায়। হাইব্রিডে গ্রিড আর ব্যাটারি দুটোই থাকে, লোডশেডিংয়েও আলো জ্বলে।

পেমেন্ট কীভাবে করতে হয়?

সোলার, হাই মাস্ট ও সোলার লাইটের প্রজেক্টে: অর্ডারে ৫০% অগ্রিম, মালপত্র পাঠানোর পরে ৩০%, কাজ শেষে ২০%। ব্যাটারির ক্ষেত্রে ১০০% অগ্রিম।

ইনস্টলেশনের পরে সমস্যা হলে কী করব?

ফোন বা WhatsApp করুন (+91 89722 11249)। ১২ ঘণ্টার মধ্যে উত্তর দিই, দরকার হলে ৪৮ ঘণ্টার মধ্যে টেকনিশিয়ান আপনার বাড়িতে পৌঁছাবে।

আজই কথা বলুন

ফোন, WhatsApp, অথবা ফর্মে নাম ও নম্বর দিন, আমরা ফোন করব।

কল-ব্যাক চান? নাম আর নম্বর দিন

দয়া করে আপনার নাম লিখুন
১০ সংখ্যার মোবাইল নম্বর দিন
WhatsApp-এ পাঠান

আপনার নম্বর শুধু আপনাকে ফোন করার জন্য ব্যবহার করা হবে।

চ্যাট করুন